কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষবরণে এনসিপির উপস্থিতি কম, ব্যাখ্যা দিলেন সামান্তা

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ছবি : সংগৃহীত
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ছবি : সংগৃহীত

এবার ধুমধাম করেই বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। তবে এইক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল।

একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

সামান্তা শারমিন বলেন, দল হিসেবে আমরা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছি। আমাদের শুধুমাত্র একটি সেন্ট্রাল কমিটি রয়েছে। যেখানে নিরলসভাবে কাজ করছেন ২১৭ জন সদস্য। এই সদস্যদের কাঁধেই পুরো দেশের সাংগঠনিক দায়িত্ব। বর্তমানে আমাদের অনেকেই জেলা ও উপজেলা পর্যায়ে কাজ করছেন। এই কারণে ঢাকায় উপস্থিতির সংখ্যা স্বাভাবিকভাবেই কিছুটা কম ছিল।

তিনি বলেন, সোমবার ঢাকা শহরজুড়ে অসংখ্য কর্মসূচি হয়েছে। প্রতিটি স্থানে সরাসরি উপস্থিত থাকা আমাদের পক্ষে সম্ভব হয়নি, তবে আমরা সজাগ ছিলাম। বর্ষবরণ সার্বজনীন উৎসব হলেও এতে বাধা দেওয়ার প্রবণতা আগেও দেখা গেছে। তাই এই বিষয়ে আমরা সতর্ক ছিলাম, যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে।

এনসিপির এই নেত্রী আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে নানা জায়গায় ছড়িয়ে থেকে নিরাপদ ও শান্তিপূর্ণ বর্ষবরণে সহায়তা করার চেষ্টা করেছে।

এদিকে শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।

তিনি লেখেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি- অতি শিঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ। আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X