কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৯:১০ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

খুনিরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি : আমিন

জাতীয় শোক দিবস উপলক্ষে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন আমিনুল ইসলাম আমিন। ছবি : কালবেলা
জাতীয় শোক দিবস উপলক্ষে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন আমিনুল ইসলাম আমিন। ছবি : কালবেলা

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, বঙ্গবন্ধু সারাজীবন মানুষের পাশে থেকে মানুষের জন্য রাজনীতি করেছেন। নিজের রক্ত দিয়ে এই দেশের মানুষের ভালোবাসার ঋণ শোধ করে গেছেন। তাই খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধু অমর, তার মৃত্যু নেই।

শুক্রবার (২৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পিতার মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য রাজনীতি করছেন বলেই তিনি ক্ষমতায় থাকলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, ঘরে ঘরে বিদ্যুৎ হয়, বিনামূল্যে ছাত্রছাত্রীরা বই পায়, শিক্ষিতের হার বাড়ে, মানুষের গড় আয়ু বেড়ে যায়, মাথাপিছু ইনকাম ৬০০ থেকে বেড়ে হয় ২৯০০ ডলার, ভূমিহীন, গৃহহীনরা ঘর পায়। বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে।

তিনি এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এখন থেকেই ভোট যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী, সংসদ সদস্য বীর নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X