কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ
নির্বাচন নিয়ে আলোচনা

মির্জা ফখরুলের সঙ্গে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের বৈঠক

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের প্রতিনিধিদল। ছবি : কালবেলা
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের প্রতিনিধিদল। ছবি : কালবেলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছে থাইল্যান্ডভিত্তিক এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের (ANFREL) একটি প্রতিনিধিদল।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে দুপুর প্রায় পৌনে ১২টার দিকে শেষ হয়।

বৈঠকে ৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস। অন্য সদস্যরা হলেন- মায়াবতী (বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক), থারিন্দু আবেয়ারথনা (প্রচারণা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার) এবং আফসানা আমে (প্রোগ্রাম অ্যাসোসিয়েট)। বৈঠকে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস সংগঠনটি জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এশিয়ায় গণতন্ত্রীকরণের প্রচার ও সমর্থনের জন্য কাজ করে থাকে। সংগঠনটি গঠিত হয় ১৯৯৭ সালের নভেম্বরে। এটি একটি আন্তর্জাতিক, মাল্টি-সেক্টর, স্বাধীন এবং অরাজনৈতিক জোট। যেটি সমমনা সংগঠনগুলোর একটি সাধারণ দৃষ্টিভঙ্গি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসঙ্গে কাজ করে থাকে।

সংগঠনটি মনে করে, প্রতিটি দেশে এমন একটি সরকার থাকা উচিত যার কর্তৃত্ব জনগণের ইচ্ছা থেকে উদ্ভূত হয়, যা সর্বজনীন এবং সমান ভোটাধিকারের ভিত্তিতে নিয়মিত বিরতিতে অনুষ্ঠিত প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে প্রকাশ করে।

সংগঠনটির প্রধান লক্ষ্যগুলো হলো- আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ মিশন পরিচালনা, নির্বাচনী স্টেকহোল্ডারদের জন্য সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি যেমন- গণতন্ত্রায়ণ, নির্বাচন পর্যবেক্ষক গোষ্ঠী, মিডিয়া এবং অন্যান্য সুশীল সমাজের সংস্থাগুলো যারা তাদের নিজ দেশে গণতন্ত্রীকরণের জন্য কাজ করে, তাদের সঙ্গে সমন্বয় করা। নির্বাচনী চ্যালেঞ্জ ও গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে সম্মুখীন হওয়া সমস্যাগুলো মোকাবিলার জন্য প্রচারাভিযান এবং পরামর্শ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১০

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১১

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১২

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৩

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৪

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৫

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৭

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৮

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৯

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

২০
X