কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘এই সংবিধানের অধীন গঠিত সরকারকে বৈধ মনে করি না’

লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। ছবি : সংগৃহীত
লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। ছবি : সংগৃহীত

এই সংবিধানের অধীন গঠিত সরকারকে আমি বৈধ মনে করি না বলে মন্তব্য করেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার।

শুক্রবার (১৮ এপ্রিল) প্রেস ক্লাবে ইমাজিনেক্সট আয়োজিত ‘জাতীয় সংস্কৃতি : প্রেক্ষিত নতুন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ফরহাদ মজহার আরও বলেন, আমি জনগণের পক্ষে কথা বলি, এই সরকারের পক্ষে সবসময় থাকব- প্রশ্নই আসে না। সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।

তার মতে, বাংলাদেশের বর্তমান সংবিধান ও শাসনব্যবস্থা জনগণের প্রকৃত প্রতিনিধি নয় এবং এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে জনগণকেই সোচ্চার হতে হবে।

এ ছাড়া তিনি বলেন, দেশের সংস্কৃতিকে অন্তর্ভুক্তিমূলক মানদণ্ডে পৌঁছাতে হলে জাতীয়ভাবে সব সম্প্রদায় ও বিশ্বাসের মানুষকে এক হতে হবে এবং একটি শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে।

ফরহাদ মজহার বলেন, ‘কেন আমি বারবার গণঅভ্যুত্থানে জোর দিচ্ছি, বিপ্লব বলছি না। বিপ্লব বিদ্যমান আইন বা সংবিধান বাতিল করে নতুন ব্যবস্থা পত্তন করে। কিন্তু এই গণঅভ্যুত্থান আমাদের নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয়নি, বরং শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানকেই বহাল রেখেছে।’

তিনি বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন এক যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১০

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১১

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১২

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৩

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৪

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৫

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৬

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৭

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৮

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৯

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

২০
X