কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আ.লীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

উপরে বাঁ থেকে শাহে আলম মুরাদ, আনিসুর রহমান ও মো. আরিফ হোসেন; নিচে বাঁ থেকে  মো. শাখাওয়াত, মো. শাহাবুদ্দিন ও বাপ্পি রায়হান। ছবি : সংগৃহীত
উপরে বাঁ থেকে শাহে আলম মুরাদ, আনিসুর রহমান ও মো. আরিফ হোসেন; নিচে বাঁ থেকে মো. শাখাওয়াত, মো. শাহাবুদ্দিন ও বাপ্পি রায়হান। ছবি : সংগৃহীত

রাজধানীতে আলাদা আলাদা অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। কয়েকটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ (৬০), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাহারা খাতুনের ভাতিজা এবং মহানগর উত্তর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আনিসুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের ৫০ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মো. আরিফ হোসেন, ঢাকা মহানগরের ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন (৫০), ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাখাওয়াত (৫০), নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখার সহসভাপতি বাপ্পি রায়হান।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করে ডিএমপির ডিবির একটি দল। ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা বাপ্পি রায়হানকে গ্রেপ্তার করে। এছাড়া ডিবির আরেকটি দল যুবলীগের নেতা আরিফ হোসেনকে গ্রেপ্তার করে।

এদিকে ডিবি মতিঝিল বিভাগের একটি দল বৃহস্পতিবার খিলগাঁও এলাকা থেকে সাবেক ওয়ার্ড কাউন্সিলর শাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করে। একই দিন ডিবি সাইবারের একটি দল নগরীর শান্তিনগর এলাকা থেকে যুবলীগের নেতা শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে। ডিবির আরেকটি দল তেজগাঁও এলাকার একটি বাসা থেকে আওয়ামী লীগের নেতা আনিসুর রহমানকে গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

১১

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১২

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৩

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৪

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৫

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৬

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৭

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৮

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১৯

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

২০
X