কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০১:৩৬ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ১

পেশাদার ছিনতাইকারী ইমরান খান সাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
পেশাদার ছিনতাইকারী ইমরান খান সাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

রাজধানীর শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে রিকশার যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫)।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে গাজীপুর সদর উপজেলার পুবাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শাকিল ও তার সহযোগীরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। তার দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের আড়াই হাজার টাকাও পাওয়া গেছে। তার মোটরসাইকেলটিও পুবাইল এলাকা থেকে জব্দ করা হয়েছে।

ছিনতাইয়ের এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে মিরপুর থানায় মামলা করেন ভুক্তভোগীরা। ছিনতাইয়ের ঘটনাটি পাশের ভবনের সিসি ক্যামেরায় ধরা পড়ে। এর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। ছিনতাইকারী রিকশায় থাকা তরুণীর স্বর্ণের চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়।

ভিডিওতে দেখা যায়, পশ্চিম শেওড়াপাড়ায় একটি গলির মুখে রিকশাযাত্রী তরুণ-তরুণীকে অস্ত্রের মুখে গতিরোধ করে মোটরসাইকেলের আসা তিন ছিনতাইকারী। মুহূর্তেই সাদা টি-শার্ট ও কালো শার্ট পরা দুইজন মোটরসাইকেল থেকে নেমে আসে। সাদা শার্ট পরা ছিনতাইকারী কোমর থেকে চাপাতি বের করে তরুণীর দিকে তেড়ে যায় ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। কালো শার্ট পরা আরেক লোক তরুণীর গলা থেকে স্বর্ণের চেইন ও কালো রঙের ব্যাগ ছিনিয়ে নেয়। ফুটেজে দেখা যায়, ভেতর থেকে সব কিছু বের করে ব্যাগটি ভুক্তভোগীদের দিকে ছুড়ে মারে ছিনতাইকারীরা। এর পর মোটরসাইকেলে উঠে চলে যায়। মোটরসাইকেলচালক হেলমেট পরা ছিলেন।

এ বিষয়ে ঢাকার মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমন জানান, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসি আরও জানান, ভুক্তভোগী তরুণ-তরুণী সম্পর্কে চাচাতো ভাইবোন। তারা ওই রাতে আত্মীয়ের বাসা থেকে বাসায় ফিরে যাচ্ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১০

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১১

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১২

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৩

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৪

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৫

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৬

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৭

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৮

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৯

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

২০
X