কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৫:১১ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির নতুন সাংগঠনিক নীতিমালা, আহ্বায়কের বয়স নির্ধারণ

এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নেতারা। ছবি : সংগৃহীত
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নেতারা। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তৃতীয় সাধারণ সভায় আগামী দিনের কর্মসূচি, অঞ্চলভিত্তিক সাংগঠনিক নীতিমালা ও সংস্কার প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সভায় জেলা ও উপজেলা কমিটির আহ্বায়ক হওয়ার জন্য ন্যূনতম বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে দলের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে 'শৃঙ্খলা ও তদন্ত' কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর বাংলামটরের রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আখতার হোসেন।

সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, সাধারণ সভায় অঞ্চলভিত্তিক সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করা, সংস্কারের প্রস্তাব প্রণয়ন, গণপরিষদ নির্বাচনের দাবি ও আওয়ামী লীগের 'গণহত্যার' বিচারের দাবিতে কর্মসূচি গ্রহণ, সীমান্ত হত্যা বন্ধে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া গাজায় ইসরায়েলি সহিংসতা এবং ভারতের ওয়াকফ বিলবিরোধী আন্দোলনে দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সরকারের প্রতি কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে প্রয়োজনীয় নীতিমালা প্রস্তাব করেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। প্রস্তাবিত নীতিমালায় ৬৪টি জেলাকে ১৯টি জোনে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা কমিটিতে ৩১ থেকে ৫১ জন এবং উপজেলা কমিটিতে ২১ থেকে ৪১ জন সদস্য থাকবেন। দুই পর্যায়ের কমিটিতেই আহ্বায়ক হতে হলে বয়স অন্তত ৪০ বছর হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে দলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী আচরণের অভিযোগ ওঠায় সর্বসম্মতিক্রমে একটি 'শৃঙ্খলা ও তদন্ত' কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটির ঘোষণা দেওয়া হবে আগামী রোববার।

এদিকে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে চলতি সপ্তাহে এনসিপির ঢাকা মহানগর শাখা বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলেও দলটি জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X