দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ দিতে চাই : আবু আশফাক

নির্বাচনী পথসভায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন খন্দকার আবু আশফাক। ছবি : কালবেলা
নির্বাচনী পথসভায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন খন্দকার আবু আশফাক। ছবি : কালবেলা

ঢাকা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক বলেছেন, আমি কথার রাজনীতি নয়, কাজের রাজনীতি করতে চাই। নির্বাচিত হলে কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমেই জনগণের আস্থা ও প্রত্যাশার প্রমাণ দিতে চাই।

শনিবার (৩১ জানুয়ারি) ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ও মাহমুদপুর এলাকায় অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনী পথসভায় সাধারণ ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

খন্দকার আবু আশফাক বলেন, দীর্ঘদিন ধরে দোহার-নবাবগঞ্জের মানুষ উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের দিকে অগ্রাধিকার দিয়ে কাজ করব। জনগণের সমস্যা শুনে সমাধান করাই হবে আমার মূল দায়িত্ব।

তিনি আরও বলেন, ভোটের আগে অনেকেই বড় বড় কথা বলে, কিন্তু নির্বাচনের পর আর মানুষের পাশে থাকে না। আমি সেই রাজনীতিতে বিশ্বাসী নই। জনগণ যেভাবে আমাকে পাশে পেয়েছে, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকতে চাই।

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিল। এ সময় নেতাকর্মীরা খন্দকার আবু আশফাকের বক্তব্যে সমর্থন জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১০

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১১

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১২

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৩

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৪

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৫

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৬

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৭

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৯

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

২০
X