কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে জাতীয় পার্টির মানববন্ধন

দুদক কার্যালয়ের সামনে জাতীয় পার্টির (রওশন) মানববন্ধন। ছবি : কালবেলা
দুদক কার্যালয়ের সামনে জাতীয় পার্টির (রওশন) মানববন্ধন। ছবি : কালবেলা

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে দলটির অপর অংশের (রওশন) নেতাকর্মীরা।

রোববার (২০ এপ্রিল) সেগুনবাগিচাস্থ দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জাতীয় পার্টির এ অংশের নেতারা বলেন, জিএম কাদের দলীয় চেয়ারম্যানের পদ দখল করে মনোনয়ন বাণিজ্যসহ দলীয় নেতাকর্মীদের প্রদেয় চাঁদার টাকা আত্মসাৎ এবং বিদেশে টাকা পাচার করেছেন। এছাড়াও তিনি পদ বাণিজ্য করার দ্বারাও দল ধ্বংস করেছেন।

নেতারা বলেন, শনিবার দলের বর্ধিত সভায়ও তার গ্রেপ্তারের দাবি করা হয়। দুদক ইতোমধ্যে তার দুর্নীতি অনুসন্ধান করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে। তাই আমরা বর্তমান অন্তর্বর্তী সরকার ও দুদকের প্রতি অবিলম্বে জি এম কাদের গ্রেপ্তারের দাবি জানাই। অন্যথায় জাতীয় পার্টির নেতাকর্মীরা বৃহৎ কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম খুশু, তথ্য ও গবেষণা সম্পাদক ইদ্রিস আলীসহ ঢাকা মহানগর ও অঙ্গ-সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, আড়াই মিনিটে গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১০

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১১

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১২

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৪

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৫

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৬

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৭

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৮

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৯

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০
X