কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ছয় মেডিকেল কলেজ বন্ধের বিবেচনা ছিল অন্তর্বর্তী সরকারের’

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সাধারণ জনগণকে লোক দেখানো খুশি করার জন্য রাজনৈতিক বিবেচনায় কোনো রকম পরিকল্পনা ছাড়া জেলায় জেলায় ফ্যাসিস্ট সরকারের পরিবারের সদস্যদের নামে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে স্বাস্থ্য শিক্ষাকে বিপথগামী করা হয়েছে বারবার। তারই ধারাবাহিকতায় পতিত সরকারের অনুমোদিত ৬টি সরকারি মেডিকেল কলেজ বন্ধ করার বিবেচনায় ছিল অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

রফিকুল ইসলাম বলেন, কোমলমতি শিক্ষার্থীদের চিকিৎসক হওয়ার আজীবন লালিত স্বপ্ন নিয়ে যে প্রহসন বিগত মাফিয়া সরকার করেছে তার যেমন সমাধান হওয়া দরকার ঠিক একইভাবে এসব মেডিকেলে ইতোমধ্যে ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন করাও আমাদের দায়িত্ব।

তিনি বলেন, সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও নিজস্ব হাসপাতালের মতো যৌক্তিক দাবিতে করা শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ করাকে বিগত ফ্যাসিস্ট সরকারের কথা মনে করিয়ে দেয়। যে কোনো আন্দোলনই হতে হবে যৌক্তিক, নিয়মতান্ত্রিক ও জনগণের জান-মালের ক্ষতি না করে।

বিএনপির এই নেতা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন দমনের এটা কোনো ভাষা হতে পারে না। দেশের প্রয়োজনে এসব শিক্ষার্থী যেন একজন দক্ষ চিকিৎসক হয়ে সেবা প্রদান করতে পারে সে ব্যবস্থা না করে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের দমননীতি ও এই ন্যক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, অনতিবিলম্বে দেশের সব মেডিকেল কলেজে পর্যাপ্ত শিক্ষক, শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বন্দোবস্ত করার দাবি জানাই এবং একইসঙ্গে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর এই ন্যক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X