কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ
নতুন দলের জোয়ার

আট মাসে রাজনৈতিক অঙ্গনে ২২ দল

গত আট মাসে দেশে ২৬টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। ছবি : সংগৃহীত
গত আট মাসে দেশে ২৬টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। ছবি : সংগৃহীত

গত আট মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে অন্তত ২২টি নতুন রাজনৈতিক দল ও ৪টি প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। নিউক্লিয়াস পার্টি, জনপ্রিয় পার্টি, জাগ্রত পার্টি, আমজনতার দল, আ-আম জনতা পার্টি- এমন নানা নামে গড়ে উঠেছে এসব দল।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই একের পর এক নতুন রাজনৈতিক উদ্যোগ সামনে আসতে থাকে। ছাত্রদের নেতৃত্বে গঠিত এনসিপি ছাড়াও এই সময়ের মধ্যে গণমাধ্যমে আলোচনায় এসেছে আরও দুই ডজনের বেশি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম।

এই ধারাবাহিকতায় নতুন দল গঠনের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের সংগঠক ইলিয়াস কাঞ্চন। শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’। দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব হয়েছেন বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি অল্প সময়ের ব্যবধানে এতগুলো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে জনমনে এবং বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন দল গঠনের এই প্রবণতা নতুন নয়। অতীতেও নির্বাচনী সময়কে সামনে রেখে একাধিক নতুন দল গঠিত হয়েছে।

যদিও অনেকেই নতুন দলগুলোর আত্মপ্রকাশকে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে দেখেন, বিশ্লেষকরা মনে করেন- বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রেই এগুলো বিশেষ স্বার্থ ও ক্ষমতার বলয়ে জায়গা করে নেওয়ার কৌশলমাত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১০

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১১

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১২

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৩

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৪

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৫

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৭

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১৮

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১৯

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

২০
X