মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফলে হেফাজতের প্রস্তুতি সভা

নোয়াখালীর সেনবাগে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভায় অংশ নেওয়া নেতারা। ছবি : কালবেলা
নোয়াখালীর সেনবাগে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভায় অংশ নেওয়া নেতারা। ছবি : কালবেলা

আগামী ৩ মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য হেফাজতের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আলোচনা সভা ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) নোয়াখালীর সেনবাগ উপজেলার সাতারপাইয়ায় হেফাজতে ইসলামের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সেনবাগ উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা আতাউল্লাহর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও নোয়াখালী জেলা সভাপতি মাওলানা নিজামুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর যুগ্ম সম্পাদক মাওলানা তাফাজ্জল হোসাইন মিয়াজি।

অতিথি ও বক্তারা তাদের বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে কোরআনবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে। বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার মতো কুফুরি মতবাদ সংবিধানে রাখার সুপারিশ বাতিল করতে হবে। বিরানব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশে সংবিধানে এক আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসকে পুনর্বহাল করতে হবে। উক্ত কমিশনের মধ্যে নাস্তিক্যবাদের সঙ্গে জড়িতদের যথাযথ আইনানুগ ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে। অন্যথায় আগামী দিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া গোটা দেশে ইমানি আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। যে কোনো পরিস্থিতি তৈরি হলে সরকারকেই এর সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন- মাওলানা ইসমাইল ছিদ্দিকী, মাওলানা ইউছুফ মাদানি, মাওলানা আব্দুল কাইউম মামুন, মাওলানা কারী আবদুল হান্নান, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল কবির, মাওলানা শরিফ উল্লাহ, হাফেজ মাওলানা ইমরান, মাওলানা ইসমাইল সিরাজী, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নুরুন্নবী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১০

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৩

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৪

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৫

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৬

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৭

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৮

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

২০
X