কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

লামিয়ার ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি গণতন্ত্রী পার্টির

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া জসিম উদ্দিন হাওলাদারের কন্যা লামিয়াকে ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি।

গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যরিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন সোমবার (২৮ এপ্রিল) এক যুক্ত বিবৃতিতে বলেন, রাজনৈতিক পট পরিবর্তনে অংশগ্রহণ করে শাহাদাতবরণকারীর কন্যা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া এবং পরবর্তীতে আত্মঘাতী হওয়া খুবই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা।

বিবৃতিতে তারা আরও বলেন, গণতন্ত্রী পার্টির নেতৃবৃন্দ এই নৃশংস, অমানবিক নির্যাতনের ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উৎকণ্ঠাও প্রকাশ করেন তারা।

লামিয়াকে ধর্ষণকারীসহ দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন গণতস্ত্রী পার্টির শীর্ষ নেতারা। একই সঙ্গে লামিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহীদের প্রতি সহমর্মিতা জানান তারা।

উল্লেখ্য, গত ১৮ মার্চ লামিয়া তার শহীদ পিতা জসিমের কবর জেয়ারত শেষে ফেরার সময় ধর্ষণের শিকার হন। গত শনিবার রাতে ঢাকার বাসায় আত্মহত্যা করেন লামিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেসিআই ঢাকা ইস্ট ২০২৬ সালের জন্য সালমা আক্তার হীরা প্রেসিডেন্ট নির্বাচিত

সন্ত্রাসবিরোধী আইনে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

বুধবার থেকে কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলল ভারত

সীমান্তে নিহত মুজিবের স্ত্রীকে ৮০০ টাকা সহায়তা, নাসীরুদ্দীন-সারজিসের প্রতি ক্ষোভ

চট্টগ্রাম-৪ আসনে পুনরায় ভোট কিনা, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় অপপ্রচারের শিকার ইউএনও

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

ইউসিবিতে শফিকুর রহমান ও রীদওয়ানুল হকের পদোন্নতি

১০

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

১১

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

১২

বনের জমি উদ্ধারে গিয়ে দখলদারের হামলায় রেঞ্জারসহ আহত ১৬

১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৪

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

১৫

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

১৬

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

১৭

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

১৮

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

১৯

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

২০
X