পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই শহীদ কন্যা লামিয়া হত্যা মামলার রায় বুধবার

জজ কোর্ট, পটুয়াখালী। ছবি : কালবেলা
জজ কোর্ট, পটুয়াখালী। ছবি : কালবেলা

পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে জুলাই শহীদ জসিম উদ্দিনের কিশোরী কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলার রায় বুধবার (২২ অক্টোবর) দিন নির্ধারণ করেছেন আদালত।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৮ মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানাবাড়ি যাওয়ার পথে কিশোরী লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার পর তিনি নিজেই বাদী হয়ে দুমকি থানায় একাধিক আসামির বিরুদ্ধে মামলা করেন।

তদন্তে উঠে আসে, স্থানীয় কয়েকজন তরুণ মিলে লামিয়াকে নির্মমভাবে লাঞ্ছিত করে। ঘটনাটির পর গভীর মানসিক আঘাতে তিনি আত্মহত্যা করেন। ওই সময় ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি করে।

দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটি বিচারিক প্রক্রিয়ায় আসে। এরপর ১৯ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য ২২ অক্টোবর দিন নির্ধারণ করেন।

লামিয়ার মা বলেন, আমার স্বামী দেশের জন্য প্রাণ দিয়েছে। আমার সম্বল বলতে আমার মেয়েটাই ছিল। আজ সেও নেই। আমি চাই আমার মেয়ে যেমন ফাঁসির দড়িতে ঝুলেছে ঠিক তেমনভাবেই যেন অপরাধীরা ফাঁসির দড়িতে ঝুলে। আমি যদি সর্বোচ্চ বিচার না পাই তাহলে আমার পরিবারের তিনটি প্রাণ আছে সেটিও নিয়ে নিক। আমার হারানোর আর কিছু নেই।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছি।

আসামিপক্ষের আইনজীবী মো. শহিদুল ইসলাম তালুকদার বলেন, আমাদের মক্কেলরা নির্দোষ। আমরা আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পটুয়াখালী নারী শিশু আদালতের পিপি আব্দুল্লাহ আল নোমান বলেন, ১৬ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। আগামীকাল রায়ের জন্য দিন-তারিখ ধার্য করা আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X