মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই সম্ভব নয় : রহমাতুল্লাহ

বরিশাল নগরীর গির্জামহল্লা থেকে শুরু করে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা
বরিশাল নগরীর গির্জামহল্লা থেকে শুরু করে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা

নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের প্রয়োজনে কোনো সংস্কারই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বুধবার (৩০ এপ্রিল) বরিশাল নগরীর গির্জামহল্লা থেকে শুরু করে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় রহমাতুল্লাহ বলেন, একটি দেশের রাষ্ট্রকাঠামো মেরামতে নির্বাচিত সরকার প্রয়োজন। অনির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকলে সকল দিক থেকে দুর্বল হতে থাকে। নির্বাচিত সরকার খুব দ্রুত প্রয়োজন। নির্বাচিত সরকারের অধীনেই বাস্তবমুখী নির্বাচন সম্ভব। নির্বাচিত সরকার না থাকলে এ সংস্কারগুলো শুধু কাগজে-কলমেই থেকে যাবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার করার দায়িত্ব সংবিধানে দেওয়া নেই। সাংবিধানিক দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন দেওয়া ও রুটিন মাফিক কাজ করা।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশকে যারা পিছিয়ে রেখেছে তাদের বিরুদ্ধে চপেটাঘাত হিসেবে আমরা এই ৩১ দফা তুলে দিয়েছি। জনগণ সেটিকে গ্রহণ করে নিয়েছে। তারা মনে করছে, ৩১ দফার আলোকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। দেশের অর্থনীতি, স্বাস্থ্য সমস্যা, বেকারত্ব, শিক্ষাখাতসহ সব সমস্যা নিরসনে ৩১ দফা মাইলফলক হিসেবে কাজ করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তারিক সুলাইমান, স্বাধীনতা ফোরাম, নগরের সদস্য সচিব নাজমুস সাকিব, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, নাসির হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ, নগর ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম উজ্জ্বল, সদস্য আলামিন হোসেন সদর উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, বিএম কলেজ ছাত্রদল নেতা কবর মুবীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহদপ্তর সম্পাদক সগীর হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১০

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১১

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১২

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১৩

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১৪

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

১৭

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

১৮

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

১৯

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

২০
X