কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৬:১৭ এএম
অনলাইন সংস্করণ

হাসনাতের গাড়িতে হামলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ

গাজীপুরে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
গাজীপুরে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনায় গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও শিবিরের নেতাকর্মীরা। রোববার (৪ মে) রাতে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।

রাত ৮টার দিকে বোর্ড বাজার আইইউটির সামনে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রাত সাড়ে ৮টার দিকে এনসিপি নেতাকর্মীরা এবং রাত ৯ টায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সেখানে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার সভাপতি রেজাউল ইসলাম, ছাত্র সমন্বয়ক আব্দুল্লাহ আল মহিম, মহসিন, ফাহিম, মোকারিম বিল্লাহ, রোকন প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার যুগ্ন-আহ্বায়ক সানিউল আলম নাবিল সাংবাদিকদের বলেন, ‌‘তারা যে এদিকে আসবেন আমরা তা অবগত ছিলাম না। গাজীপুরে হাসনাত আব্দুল্লাহ কোনো পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল না। আমরা এ ধরনের ঘটনায় বিক্ষুব্ধ।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার রবিউল ইসলাম জানান, গাজীপুরের সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। এক পর্যায়ে তার গাড়িবহর জ্যামে আটকে পড়ে। এ সময় ৪-৫টি মোটরসাইকেলে এসে তার গাড়ি হামলা করে দুর্বৃত্তরা। হামলায় হাসনাত হাতে আঘাতপ্রাপ্ত হন এবং গাড়ির কাঁচ ভেঙে যায়। পরে তার কাছ থেকে বিস্তারিত জেনে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, হামলাকারীদের খুঁজে বের করতে এরই মধ্যে তদন্ত শুরু হয়ে গেছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১০

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১১

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১২

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৪

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৬

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৭

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৮

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৯

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

২০
X