কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ছোট ভাইয়ের বাসায় ৪ ঘণ্টা কাটালেন খালেদা জিয়া

ছোট ভাইয়ের বাসায় পরিবারের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : কালবেলা
ছোট ভাইয়ের বাসায় পরিবারের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : কালবেলা

রাজধানীর গুলশানে ছোট ভাইয়ের বাসায় ৪ ঘণ্টা একান্তে সময় কাটিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সঙ্গে ছিলেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস এ কথা জানান। তিনি বলেন, একটি পারিবারিক অনুষ্ঠানে ম্যাডাম তার ছোট ভাইয়ের বাসায় গেছেন। একান্তে সময় কাটিয়েছেন।

শনিবার (১০ মে) রাতে ৯টা ১৩ মিনিটে নীল কালারের একটি কারের সামনের সিটে বসে গুলশানের বাসা ফিরোজা থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় যান বিএনপি চেয়ারপারসন। ফিরোজায় ফিরে আসেন রাত ১টা ৪৫ মিনিটে।

গুলশানের ৪২নং সড়কে ২৪/বি বাসাটি শামীমের। সাড়ে ৯টায় খালেদা জিয়ার গাড়িটির প্রবেশ করেন। গাড়ির দুই দিকে ফ্ল্যাগস্ট্যান্ড ছিল একটিতে বিএনপির পতাকা ছিল।

বাসায় পৌঁছালে ছোট ভাই শামীম এস্কান্দার তার সহধর্মিণী কানিজ ফাতেমা, আরেক ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের সহধর্মিণী নাসরিন আহমেদ, সেজো বোন সেলিনা ইসলামসহ পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানায়।

এই সময়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

শিমুল বিশ্বাস জানান, ম্যাডাম এমনিতেই সচরাচর বের হন না। পরিবারের এক অনুষ্ঠানে তিনি সেখানে গেছেন, পরিবারের সদস্যরা ভীষণ খুশি হয়েছে।

লন্ডন থেকে গত ৬ মে দেশে ফেরার পর এই প্রথম খালেদা জিয়া নিজের বাসা ফিরোজার বাইরে বেরোলেন। খালেদা জিয়া গুলশান থেকে বেরোলে তার গাড়িকে আগে পেছনে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীসহ চেয়ারপারসনের স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের গাড়ি নিরাপত্তা দিয়ে নিয়ে যায়।

দীর্ঘ এক যুগের বেশি সময় পরে এই প্রথম খালেদা জিয়া কোনো নিকট আত্মীয়ের বাসায় গেলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১০

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১১

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১২

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৩

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৪

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৫

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৬

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৭

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৮

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৯

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

২০
X