কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নিষিদ্ধ হয় নাই, করতে হবে : রাশেদ প্রধান

রোববার (১১ মে) বিকেলে বিজয় নগর থেকে শুরু করে পল্টন-প্রেসক্লাব এলাকায় গণমিছিল করেছে জাগপা। ছবি : কালবেলা
রোববার (১১ মে) বিকেলে বিজয় নগর থেকে শুরু করে পল্টন-প্রেসক্লাব এলাকায় গণমিছিল করেছে জাগপা। ছবি : কালবেলা

আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, করতে হবে দাবি করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ৫ তারিখ উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছিল বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। এখন চালাতে পারবেনার জায়গায় বলা হয়েছে নিষিদ্ধ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দলীয় কার্যক্রম নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

জাগপার মুখপাত্র বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলকে শাস্তি দিতে পারার বিধানকে স্বাগত জানাই। কিন্তু সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার যদি গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের মতো ঢিলেঢালা স্টাইলে হয় সেটা বাংলার মানুষ মেনে নেবে না। কথা বার্তা পরিষ্কার, দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার শুরু করুন, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার শুরু করুন। হাজারো শহীদ পরিবার ও দেশের মানুষ বিচারের আশায় বসে আছে।

রোববার (১১ মে) বিকেলে বিজয় নগর থেকে শুরু করে পল্টন-প্রেসক্লাব এলাকায় জাগপার গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনের উদ্দেশে রাশেদ প্রধান বলেন, রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশিত হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করুন এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করুন। দেশের রাজনীতি এবং জাতীয় নির্বাচনে দেশের মানুষ গণহত্যাকারী আওয়ামী লীগ এবং নৌকা প্রতীক দেখতে চায় না।

গণমিছিল শেষে আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, আরিফ হোসেন ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, আশরাফুল ইসলাম হাসু, প্রকাশনা সম্পাদক জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাজু মিয়া, জনি নন্দী, মো. ডালিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১০

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১১

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১২

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৩

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৪

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৫

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৬

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৭

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৮

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৯

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

২০
X