কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাল খেলাফত মজলিস

খেলাফত মজলিসের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
খেলাফত মজলিসের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস।

রোববার (১১ মে) এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায়।

বিবৃতিতে তারা বলেন, জুলাই-আগস্ট গণহত্যাসহ এর পূর্বে বিগত সাড়ে ১৫ বছর ধরে সংঘটিত বিভিন্ন গণহত্যা ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে তৎকালীন ক্ষমতাসিন ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত সত্য। ক্ষমতা দীর্ঘায়িত করতে এই দলটি ভারতের সহযোগিতা নিয়ে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে সহিংস অবস্থান গ্রহণ করেছিল। দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অনেক নেতাকর্মী মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সরাসরি জড়িত। এসব অপরাধীর এখনো অনুতাপের লেশমাত্র নেই।

নেতারা আরও বলেন, খেলাফত মজলিস গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই হত্যাকারীদের বিচারের স্বার্থে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম বন্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে আসছে। অবশেষে শনিবার (১০ মে) রাতে ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলনে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়। এই আন্দোলনে খেলাফত মজলিসসহ দেশপ্রেমিক রাজনৈতিক দল ও তাওহিদি জনতা সক্রিয় অংশগ্রহণ করেছে। আমরা সরকারকে অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিল এবং তাদের অপরাধী নেতাকর্মীদের বিচার কার্যক্রম শুরু করার দাবি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X