কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না : আমিনুল হক

রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে খেলার এক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি : কালবেলা
রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে খেলার এক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি শুধু এ দেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে।

রোববার (১১ মে) বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর মোহাম্মদপুর থানা বনাম শেরেবাংলা নগর থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে ৯ মাস হয়েছে, তবে ১৭ বছর মানুষের ক্ষুণ্ন হওয়া ভোটের অধিকার এখনো ফিরে পায়নি এ দেশের সাধারণ মানুষ। অন্তর্বর্তী সরকারের কাছে বারবার নির্বাচন চাইলেও এখনো তারা নির্বাচন দিচ্ছে না। নির্বাচন দাবি করার ফলে কেউ কেউ বলছে বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন চায়। তাদের বলবো- বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, এ দেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে বিএনপি।

নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক আরও বলেন, দীর্ঘ ১৭ বছর এ দেশের মানুষ নিজের ভোট দিতে পারে না। যার ফলে সবাই সম্মিলিতভাবে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে হটিয়েছে। এদেশের মানুষ নির্বাচন চায়, মানুষ ভোট চায়। তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়।

গত ১৭ বছরের আওয়ামী দুঃশাসনের চিত্র তুলে ধরে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ১৭ বছরে স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের ওপরে জুলুম, অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। সেই স্বৈরাচারের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে নেই। বাংলাদেশে এই স্বৈরাচারের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়াতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক প্রমুখ।

এর আগে দুপুরে রাজধানীর মিরপুর ১১ নম্বরসহ মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X