কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতিবিদদের আশ্রয়ে একদল দুর্বৃত্ত জীববৈচিত্র্য ধ্বংস করছে : ডা. শফিকুর রহমান

সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর নগর ও অঞ্চল পরিকল্পনাবিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতে ইসলামীর আমিরসহ অন্যরা। ছবি : কালবেলা
সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর নগর ও অঞ্চল পরিকল্পনাবিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতে ইসলামীর আমিরসহ অন্যরা। ছবি : কালবেলা

রাজনীতিবিদদের আশ্রয়ে একদল দুর্বৃত্ত জীববৈচিত্র্য ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা জীববৈচিত্র্য ধ্বংসের জন্য দায়ী তারা রাজনৈতিক আশ্রয়ে দিনকে দিন অপরাধ জারি রাখছে।

রোববার (১১ মে) সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর নগর ও অঞ্চল পরিকল্পনাবিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিন দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন রোববারে ‘পরিকল্পিত বাংলাদেশ এবং নগর, অঞ্চল ও গ্রামীণ এলাকার বৈষম্যহীন উন্নয়ন : রাজনৈতিক অঙ্গীকার ও আগামীর পথনকশা’ শীর্ষক রাউন্ড টেবিল বৈঠকে অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামীর আমির।

ডা. শফিকুর রহমান বলেন, দেশটি আমাদের ছোট কিন্তু জনসংখ্যা অনেক বেশি। তবে এ দেশের প্রাকৃতিক সম্পদ আমরা রক্ষা করতে পারিনি। আমাদের নদীগুলোতে এখন ধান চাষ হয়। সবই কি ভারত থেকে আসা পলিমাটির দোষ? আমাদের নদীগুলো আমাদের শরীরের ধমনী, শিরার মতো। আমরা নদীগুলোকে ধ্বংস করে ফেলছি। পানিতে যে মাছ বংশবৃদ্ধি করত সেগুলো এখান থেকে পালিয়ে যাচ্ছে। অপরিকল্পিত ও অবৈজ্ঞানিকভাবে উন্নয়ন করে জীববৈচিত্র্য ধ্বংসে আমরা মেতে আছি।

নগর পরিকল্পনাবিদদের রাষ্ট্রের পরিকল্পনায় যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, পরিকল্পনাবিদদের রাষ্ট্রের কোনো পরিকল্পনায় জায়গা দেওয়া হয়নি। তাহলে দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ে কেন পড়ানো হয়? আমাদের যদি আল্লাহ কখনও ক্ষমতার সঙ্গে থাকার সুযোগ দেয়, কথা দিচ্ছি পরিকল্পনাবিদদের আমরা ফ্যাসিলেটেড করব।

আন্তর্জাতিক সম্মেলনে আরও বক্তব্য দেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, বিআইপির সভাপতি ড. আদিল মুহাম্মদ খান, বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান।

শনিবার (১০ মে) থেকে শুরু হওয়া বিআইপির নগর ও অঞ্চল পরিকল্পনাবিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন শেষ হবে আজ সোমবার (১২ মে)। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘নগর, অঞ্চল এবং গ্রামীণ এলাকার বৈষম্যহীন উন্নয়নে স্থানিক (স্পাইটাল) পরিকল্পনা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X