কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়োজন নিরপেক্ষ নির্বাচন : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত

বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শনিবার (১৭ মে) বাউল দলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় মঈন খান বলেন, গণতন্ত্র ব্যতিরেকে পৃথিবীর কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারেনি। একদলীয় শাসনে ক্ষমতা দেখানো যায়, কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না। সে কারণে বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়োজন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বিএনপি বিশ্বাস করে, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। কিন্তু আওয়ামী লীগ স্বাধীনতার দাবি করলেও, তারাই এ দেশে গণতন্ত্র ধ্বংস করেছে।’

গণতন্ত্র রক্ষার বিষয়ে তিনি আরও বলেন, দেশের জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১০

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১১

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১২

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৩

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৪

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৫

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৬

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৭

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৮

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৯

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

২০
X