কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের পুশ ইন বন্ধ করতে হবে : রাশেদ প্রধান 

বক্তব্য রাখছেন জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বিগত কিছুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের পক্ষ থেকে পুশ ইন করা হচ্ছে। গত কয়েক দিনে বলপূর্বক কয়েকশ বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে ভারত, যা আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। আমরা ভারতের এ ধরনের নির্লজ্জ আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

শনিবার (১৭ মে) সকালে রাজধানীর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ প্রধান এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রয়োজনে সীমান্তবর্তী জেলাগুলোতে আমাদের সীমান্তরক্ষী বাহিনীর সাথে ছাত্র-জনতাকেও পাহারা দিতে হবে। যে কোনো মূল্যে ভারতের পুশ ইন বন্ধ করতে হবে।

জাগপা ছাত্রলীগের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে রাশেদ প্রধান বলেন, আপনারা জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, একইভাবে এখন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য লড়াই করতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে আমরা অন্য দেশের দাদাগিরি মেনে নিব না।

জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভির সঞ্চালনায় পরিচিতি সভায় আরও বক্তব্য দেন- জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, জাগপা ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক হুসাইন মোহাম্মাদ জামাল আখন্দ, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, মো. নূর ইসলাম, শাহাদাৎ হোসেন সেলিম, আশফাকুর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান, সাদিক হুসাইন, মেহেদী হাসান বাইজিদ, শাহেদ আলম, দপ্তর সম্পাদক এসকে আরিয়ান শরীফ, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মো. ছগিরুল ইসলাম সিয়াম, শিক্ষা সম্পাদক আদিবা খানম, গবেষণা সম্পাদক মোহাম্মাদ আরিফ হোসাইন, সংস্কৃতি সম্পাদক মো. মারুফুল ইসলাম, তথ্য-প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান মিজান, ধর্ম সম্পাদক মো. মাহবুব, সাহিত্য সম্পাদক আজিজার রহমান আনিস, পাঠাগার সম্পাদক সজিব আহমেদ, ক্রীড়া সম্পাদক আল-আমীন রেজা, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মো. সিরাজুল ইসলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মো. ফয়সাল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X