কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হেফাজত নেতা মাওলানা ওমর ফারুক মারা গেছেন

হেফাজত নেতা মাওলানা ওমর ফারুক। ছবি : সংগৃহীত
হেফাজত নেতা মাওলানা ওমর ফারুক। ছবি : সংগৃহীত

দ্বীপজেলা ভোলার বিশিষ্ট আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মাওলানা ওমর ফারুক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২২ মে) রাত দশটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার সকাল ১০টায় তার জানাজা সম্পন্ন হয়। তার জানাজার ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এদিকে মরহুম ওমর ফারুকের মৃত্যুতে আলেম সমাজ ও দ্বীনদার শ্রেণির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মাওলানা ওমর ফারুক প্রায় ৪০ বছর ধরে নিজের প্রতিষ্ঠিত ভোলা দারুল উলুম আজিজিয়া মাদ্রাসায় মুহতামিমের দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে কোরআনের খেদমত করেছেন। অত্যন্ত মিষ্টভাষী ওয়ায়েজ ছিলেন। বুজুর্গ আলেম হিসেবেও তার পরিচিতি ছিল। দেশ-বিদেশে তার অসংখ্য ছাত্র ও শুভাকাঙ্ক্ষী রয়েছেন।

ইন্তেকালের সময় স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে বড় ছেলে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী দারুল উলূম হাটহাজারীর ফারেগ। তিনি হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর খাদেম ছিলেন। তিনি নিজেও হেফাজত নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X