কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে হবে : ডা. তাহের

ঢাকাস্থ পটুয়াখালী ফোরামের প্রীতি সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি : কালবেলা
ঢাকাস্থ পটুয়াখালী ফোরামের প্রীতি সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের অনেক ত্রুটি থাকলেও জাতীয় স্বার্থে এ সরকারকে টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

শুক্রবার (২৩ মে) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকাস্থ পটুয়াখালী ফোরামের এক প্রীতি সমাবেশে এ কথা বলেন তিনি।

ডা. তাহের বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমাদের সবার চাওয়া, এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।

নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে, নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করলে সবার সন্দেহ-সংশয় কেটে যাবে।

এসময় জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাওয়ার ঘটনা আমাদের জন্য উদ্বেগের। এর দায় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে।

ড. মাসুদ আরও বলেন, সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা এই উদ্বেগ থেকে বর্তমান সরকারের কেউ কেউ পদত্যাগ করার চিন্তা করছে। নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে এ দায় শুধু নির্বাচন কমিশনের নয়, রাজনৈতিক দল হিসেবে আমাদেরও। সুষ্ঠু নির্বাচন ব্যর্থ হলে শুধু রাজনৈতিক দল ব্যর্থ হবে না, দেশ ব্যর্থ হবে। আমরা কোনোভাবেই দেশকে ব্যর্থ হতে দিতে পারি না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মোয়াযযম হোসাইন হেলাল, পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাড. নাজমুল আহসান, সাবেক আমির অধ্যাপক শাহ আলম, পটুয়াখালী-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল কাইউম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি মু. রাকিবুল ইসলাম, বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক মু আব্দুল হক, ডা. সুলতান আহমদ, শহিদুল ইসলাম কায়সারী, ঢাকা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আব্দুর রাজ্জাক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১০

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১১

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১২

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৩

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৪

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৫

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৬

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৭

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৮

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১৯

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

২০
X