কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৪:৩৮ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জিয়া-এরশাদ-খালেদা বঙ্গবন্ধুর হত্যাকারীদের প্রশ্রয় দিয়েছে : খালিদ মাহমুদ

জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি আয়োজিত আলোচনা সভায় খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি আয়োজিত আলোচনা সভায় খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

জিয়া-এরশাদ-খালেদা জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারীদের প্রশ্রয় দিয়েছে মন্তব্য করে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, তারা আজ গণতন্ত্রের কথা বলে। এর থেকে হাস্যকর আর কী হতে পারে? তারা জানে না বঙ্গবন্ধুকে হত্যা করা যায় না, বঙ্গবন্ধু একটি আদর্শ। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বলেই এত ষড়যন্ত্রের মধ্যেও বাংলাদেশ টিকে আছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর রক্তে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সোনার বাংলা গড়ে তুলেছি। বঙ্গবন্ধুর রক্ত কখনো সাম্রাজ্যবাদের কাছে মাথানত করবে না। যারা সাম্রাজ্যবাদের কাছে মাথানত করেছে, তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, দেশে সাম্প্রদায়িকতার জন্ম দিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে।

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের অঙ্গীকার করতে হবে শেখ হাসিনার নেতৃত্বে যে পথ সে পথ অনুসরণ করব। তার প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি এ বাংলাদেশকে স্মার্ট এবং উন্নত দেশে পরিণত করবেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক। তিনি বলেন, সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদপুষ্ট পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। পঁচাত্তরে ১৫ আগস্ট সেই সাম্রাজ্যবাদী শক্তিই বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করেছিল। বিএনপি-জামায়াতের মাধ্যমে সাম্রাজ্যবাদের দোসররা দেশের রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে। নানা সময়ে ষড়যন্ত্র করেছে, নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব ফজলে আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মানিক লাল ঘোষ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X