কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কার-বিচার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছি : মঞ্জু

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত

সংস্কার, বিচার ও নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি বলেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সমঝোতার মাধ্যমে নির্দিষ্ট একটি কাঠামোতে আনা জরুরি।

রোববার (২৫ মে) যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক শেষে এ কথা জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছি। বিশেষ করে নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার এবং ফ্যাসিবাদী খুনিদের বিচারের একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে আমরা তাকে আহ্বান জানিয়েছি।

তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছি- তিনি কি সত্যিই পদত্যাগ করতে চেয়েছিলেন? জবাবে তিনি জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনের মতো পরিবেশ তিনি পাননি, নানা বাস্তবতার কারণে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। তার ইচ্ছা একটি সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন দেওয়া। তিনি আরও বলেছেন, যখন মনে করবেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণে এবং পরিবেশ অনুকূল, তখনই তিনি নির্বাচন দেবেন।

মঞ্জু বলেন, আমরা বলেছি ছাত্ররা ঐক্য ধরে রাখতে পারেনি। আপনি প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ব্যবস্থা করুন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ান। আপনাকে থাকতে হবে। আমরা সবাই মিলে পরাজিত হওয়ার সুযোগ নেই।

আজ প্রথম দফার সংলাপে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, বাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেকুজ্জামান ভূঁইয়া এবং জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১০

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১১

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১২

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৩

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৪

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৫

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৬

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৭

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৮

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

২০
X