পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে রোগী সেজে দুদকের অভিযান, অতঃপর...

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান। ছবি : কালবেলা
রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান। ছবি : কালবেলা

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোগী সেজে এ অভিযান চালানো হয়। এ সময় প্যাথলোজি বিভাগের রসিদ ছাড়া নগদ টাকা হাতে নেওয়াসহ বেশ কিছু অনিয়ন ও দুর্নীতির প্রমাণ পায়। এছাড়াও সফটওয়ার থাকা সত্ত্বেও কাঁচা রসিদের মাধ্যমে টাকা নেওয়ার প্রমাণ পেয়েছে কর্তকর্তারা।

রোববার (২৫ মে) সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা এ অভিযান পরিচালনা করে দুদক রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।

অভিযানের শুরুতেই রোগী সেজে স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য সংগ্রহের পর সরাসরি অভিযান চালিয়েছেন। অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলোজি বিভাগের রশিদ ছাড়া টাকা নেওয়া, জেনারেটর না চালানো, তিনটি কেবিনের মধ্যে একটি কেবিন স্টোর হিসেবে ব্যবহার ও উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের পুরুষ ওয়ার্ডের বাথরুমের দরজা না থাকা ও বাথরুম অপরিষ্কার দেখতে পান। অভিযানের সময় দুদকের কর্মকর্তারা উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের শিশু ওয়ার্ডসহ নারী ও পুরুষ ওয়ার্ড ঘুরে দেখেন।

রাজশাহী সমিন্বত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোগী সেজে সেবাগ্রহীতা হিসেবে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থান পরিদর্শন করি। এতে বিভিন্ন শাখায় গিয়ে আমরা অনিয়ম দেখতে পাই। এসব তথ্য কর্তপক্ষের কাছে পাঠানো হবে। অনুমতি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।

দুদকের এ অভিযানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সমিন্বত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক বোরহান উদ্দিন ও নাদিরা বেগম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১০

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১২

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৩

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৪

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১৫

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

১৬

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

১৭

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

১৮

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

১৯

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

২০
X