সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১২:০৫ এএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর-লুটপাট

নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর-লুটপাট। ছবি : কালবেলা
নরসিংদীতে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর-লুটপাট। ছবি : কালবেলা

নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে স্বেচ্ছাসেবক দল নেতা ও তার বাহিনীর বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

রোববার (২৫ মে) দুপুরে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামের আরজু ভূইয়ার বাড়িতে কাউসার মিয়া নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা দলবল নিয়ে এ হামলা চালায়।

এতে হামলাকারীরা ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায়।

অভিযুক্ত কাউসার মিয়া মালিতা গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে এবং পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

পুলিশ ও ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, স্বেচ্ছাসেবক দল নেতা কাউসার মিয়ার সঙ্গে মালিতা গ্রামের আরজু ভূইয়ার মেয়ে বিউটি বেগমের জমি নিয়ে বিরোধ ছিল। দুপুরে জমির বায়না বাবদ পাওনা টাকা চাইতে গেলে কাউসার মিয়া ২০ থেকে ২৫ জনের একটি বাহিনী নিয়ে বিউটি বেগমের বাড়ি ঘরে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা ঘরে থাকা টিভি, ফ্রিজ, আলমারি ভাঙচুর করে এবং নগদ ১০ লাখ টাকা ও ১৬ ভড়ি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত বিউটি বেগম জানান, গত দুই মাস পূর্বে তালতলী গ্রামের গণি মিয়ার কাছে সাড়ে তিন শতাংশ জমির কেনার জন্য ছয় লাখ টাকা বায়না করেন তিনি। পরে ওই জমি কাউসার মিয়া কেনার জন্য গণি মিয়াকে চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে কাউসার জমিটি ক্রয় করেন এবং বিউটি বেগমের বায়নাকৃত ছয় লাখ টাকা ফেরত দেবেন বলে জানান।

পরে বায়নার টাকা ফেরত চাইলে কাউসার মিয়া বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন এবং এক পর্যায়ে টাকা দেবে না বলে বিভিন্ন হুমকি প্রদান করেন। এরই জের ধরে রোববার সকালে আবারো টাকা চাইতে গেলে সন্ত্রাসী বাহিনী নিয়ে কউসার আমার বাড়িতে এ হামলা চালায়।

এ বিষয়ে অভিযুক্ত পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাউসার মিয়া বলেন, নিউজ খালি করতে থাকুন, তাতে কোনো আসে যায় না আমার।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, হামলার খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ছাড়া ঘটনা সঠিক এবং এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাউসার মিয়াসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X