স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ, বদলি খালেদ

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-পাকিস্তান হাইভোল্টেজ সিরিজের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। আঙুলের চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন জাতীয় দলের নির্ভরযোগ্য বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে গিয়ে এই চোট পান তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। মোস্তাফিজের অনুপস্থিতিতে তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ, যিনি সদ্যসমাপ্ত নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো বোলিং করে নজর কাড়েন।

ঘটনার শুরু পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে। বোলিংয়ের সময় একটি রিটার্ন ক্যাচ নেওয়ার চেষ্টা করেন মোস্তাফিজ। তখনই বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান তিনি। আশঙ্কাজনক মনে না হলেও পরে স্ক্যান রিপোর্টে ধরা পড়ে ক্লিপ ফ্র্যাকচার। তবুও সে ম্যাচে নিজের কোটা পূর্ণ করেন ‘কাটার মাস্টার’।

জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন জানিয়েছেন, ‘গতকাল আইপিএলে শেষ ম্যাচে বোলিংয়ের সময় মুস্তাফিজুর রহমান বাঁ হাতের থাম্বে ক্লিপ ফ্র্যাকচারে আক্রান্ত হন। এই চোট থেকে সেরে উঠতে তাকে কিছুদিন বিশ্রাম ও রিহ্যাব করতে হবে।’

তিনি আরও জানান, ‘আমাদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এরপর স্ক্যান ও পর্যবেক্ষণের ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’

এদিকে, মোস্তাফিজের বদলি হিসেবে ডাক পাওয়া খালেদ আহমেদের জন্য এটি নিজেকে প্রমাণের দারুণ সুযোগ। জাতীয় দলে ফেরার জন্য দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে আসছিলেন তিনি।

পাকিস্তান সিরিজকে ঘিরে সমর্থকদের প্রত্যাশার পারদ যেমন চড়ছে, ঠিক তেমনি মোস্তাফিজকে হারানোতে বাড়ছে টিম ম্যানেজমেন্টের চিন্তাও। এখন দেখার, খালেদের হাত ধরে কী পাওয়া যায় কাঙ্ক্ষিত জবাব!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১০

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১১

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১২

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৩

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৪

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৫

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৬

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১৭

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৮

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৯

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

২০
X