মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মেহেরপুরে মিনি চিড়িয়াখানায় অভিযান, ২৭টি বন্যপ্রাণী উদ্ধার

মেহেরপুরের মুজিবনগরে মনোরমা মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে বন্যপ্রাণী উদ্ধার। ছবি : কালবেলা
মেহেরপুরের মুজিবনগরে মনোরমা মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে বন্যপ্রাণী উদ্ধার। ছবি : কালবেলা

মেহেরপুরের সীমান্তবর্তী মুজিবনগর উপজেলার মনোরমা মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ সময় ২৭টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়।

রোববার (২৫ মে) বিকেলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসিম মল্লীকসহ ঢাকা ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। পরিবেশ অনুযায়ী বেশ কিছু বন্যপ্রাণী এখান থেকে অবমুক্ত করে দেওয়া হয়। বাকিগুলো সঙ্গে নিয়ে গেছে অভিযান পরিচালনাকারী দলটি।

উদ্ধারকৃত প্রাণীগুলোর মধ্যে রয়েছে ২টি হনুমান, ২টি বানর, ৮টি কালেম, সজারু, অজগর, হরিয়াল, ৪টি মুনিয়া, টিয়া, কচ্ছপ ও ৪টি বালি হাঁস।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণি পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক বলেন, ‘সারা দেশের চিড়িয়াখানা, রিসোর্ট ও মিনি পার্কে ধারবাহিক অভিযান পরিচালনা করছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। যেখানেই বন্যপ্রাণী পাওয়া যাচ্ছে সেখানেই অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় মুজিবনগরের মনোরমা মিনি চিড়য়াখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ২৭টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। সেগুলোর মধ্যে মেহেরপুরের পরিবেশ উপযোগী বানর, হুনুমান, কচ্ছপ, সাজারু, টিয়া, হরিয়াল, বালি হাঁস ও মুনিয়া পাখি অবমুক্ত করে দেওয়া হয়েছে। বাকি অজগর ও কালিম পাখি সঙ্গে করে নিয়ে যাওয়া হচ্ছে। পরিবেশ উপযোগী বাসস্থানে তাদেরকে অবমুক্ত করা হবে।’

তিনি বলেন, ‘জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত মন্টু মিয়ার বাগান বাড়ি, স্বপ্নপুরিসহ দেশের ৮টি মিনি চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। সেখান থেকে ৭৬টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। পাশাপাশি বন্যপ্রাণীর পাচারের সঙ্গে কারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। তারা যতই প্রভাবশালী হোক না কেন সবাইকেই আইনের আওতায় আনা হবে।’

মনোরমা মিনি চিড়িয়াখানার মালিক তাহাজ উদ্দীন জানান, ‘দেড় বছর আগে এ বন্যপ্রাণী ও চিড়িয়াখানাটি অন্য মালিকের সঙ্গে কিনেছিলেন। এখন এর লাইসেন্স সম্পর্কে কিছুই জানি না। যে কাগজপত্র ক্রয় করার সময় দেওয়া হয়েছিল সেগুলো দেখিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X