কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১২:৩২ এএম
অনলাইন সংস্করণ

সরকারের কথাবার্তা-চালচলন মানুষকে বিরক্ত করে তুলেছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনাস্থা এখনো নেই। কিন্তু আপনাদের কথাবার্তা, আপনাদের চালচলন মানুষকে কিন্তু বিরক্ত করে তুলেছে। এই কাজগুলো আপনারা করবেন না। আপনারা অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। অবাধ সুষ্ঠু নির্বাচন এইটা শেখ হাসিনা কেড়ে নিয়েছিল। শেখ হাসিনার সেই কেড়ে নেওয়া নির্বাচনের ধারায় যদি আপনারাও চলেন, তাহলে জনগণ মনে করবে শেখ হাসিনার গায়ের বাতাস আপনাদের শরীরেও লেগেছে। তাই ওই কাজ করবেন না।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট সময় দেন এরমধ্যে অনেক কাজ করা যায়।আপনারা সংস্কারের কথা বলছেন সংস্কার করতে বেশি সময় লাগে না।দশ মাস সময় চলে গেছে যদি ডিসেম্বরে নির্বাচন হয় আরো অনেক সময় বাকি আছে এত সময় লাগার তো কথা না।

রবিবার(২৫ মে)বিকেলে নয়াপল্টনে যশোর জেলাধীন নোয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলামকে সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষকদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,'আজকে জনগণের কর্তৃত্ব নেই আজকে নির্বাচিত সরকার নেই।আজকে জনগণ ভোট দিতে পারছে না প্রায় ১৭-১৮ বছর জনগণ তার মনোনীত সরকার পায়নি বলেই কোন জায়গায় প্রশাসন তার কর্তৃত্ব ফলাতে পারছেন না।পুলিশ কোন কাজ করতে পারছে না পুলিশ নির্বিকার ভাবে দাঁড়িয়ে আছে।সে কারণেই একের পর এক সমাজ বিরোধী কাজ হত্যা সন্ত্রাসী কাজ খুন রাষ্ট্রে লেগে আছে।এগুলোর জন্য আমাদের আরো প্রতিবাদ করতে হবে আরো জাগ্রত হতে হবে।

প্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপির এই মুখপাত্র বলেন,'আমরা আপনার বিরুদ্ধে নই।আপনার প্রতি সম্মান জানিয়েই আমরা কথা বলি কিন্তু আপনার উপদেষ্টারা যখন বড় বড় কথা বলে তখন আমাদের কথা বলতে হয় আপনার একজন উপদেষ্টা বললেন আমি যদি বিদেশি নাগরিক হই তাহলে তারেক রহমানের বেলায়ও তো সেই কথা থাকবে।আরে বেটা ইয়াকুবের বেটা বেকুব সে কোন স্টাটাসে বিদেশে আছে সে তো জাতিসংঘের সনদ অনুযায়ী সেখানে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন।তারেক রহমান দেশে থাকলে শেখ হাসিনা তাকে হত্যা করতো।

এসময় তিনি প্রশ্ন রেখে আরও বলেন,'এখন তো শেখ হাসিনা নেই তার আইনশৃঙ্খলা বাহিনী নেই তার পরও কৃষকদল নেতা তারিকুল হত্যাকান্ডের শিকার হবে কেন?

বিক্ষোভ সমাবেশে কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সহ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১০

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১১

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১২

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৩

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৪

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৫

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৬

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৮

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

২০
X