বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ২০০ বস্তা সরকারি চাল জব্দ

নরসিংদীর বেলাবোতে ২০০ বস্তা সরকারি চাল জব্দ। ছবি : কালবেলা
নরসিংদীর বেলাবোতে ২০০ বস্তা সরকারি চাল জব্দ। ছবি : কালবেলা

নরসিংদীর বেলাবোতে ভিডাব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির বরাদ্দকৃত সরকারি ২০০ বস্তা চাল অভিযান চালিয়ে জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কৌশলের আওতায় বরাদ্দ হওয়া এসব চালের বস্তা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয়।

শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার বাজনাব ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১১৮ বস্তা সরকারি চাল জব্দ করেন বেলাব উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার।

জানা যায়, ভিডাব্লিউবি কার্ডধারী উপকারভোগীরা বিনামূল্যে এবং বিনা শর্তে প্রতি মাসে ৩০ কেজি করে চাল খাদ্য সহায়তা হিসেবে পান।

শনিবার বাজনাব ইউনিয়নের উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়। পরে হঠাৎ করে খবর পাওয়া যায় উপকারভোগীরা ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে যাবার পথে বিক্রি করে দিচ্ছেন। এমন খবরে বাজনাব ইউনিয়ন পরিষদ সংলগ্ন আমেরিকা প্রবাসী কাইয়ূম মিয়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ১১৮ বস্তা চাল জব্দ করা হয়। তবে পরিত্যক্ত এ বাড়িতে কী করে এসব সরকারি চাল এলো এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি প্রশাসন।

এলাকাবাসীর দাবি, কাইয়ূম মিয়া পরিবার নিয়ে দীর্ঘ দিন ধরে আমেরিকাতে বসবাস করায় এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

এছাড়াও পাটুলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮২ বস্তা চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, সরকারি বরাদ্দের অনেকগুলো চাল বাজনাব এলাকায় একটি বাড়িতে রয়েছে এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১১৮ বস্তা চাল জব্দ করেছি। পরে পাটুলী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আরও ৮২ বস্তা চাল জব্দ করা হয়।

ধারণা করা হচ্ছে উপকারভোগীরা ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে বিক্রি করে দিয়েছে। সরকারি বরাদ্দের চাল ক্রয় বিক্রয় দণ্ডনীয় অপরাধ। চালগুলো উপজেলা পরিষদে রয়েছে। সেখান থেকে গরীব ও অসহায়দের মাঝে বিতরণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১০

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১২

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৩

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৪

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৫

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৬

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৭

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৮

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৯

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

২০
X