কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
টিআরএনবির কর্মশালার তথ্য

আন্তর্জাতিক এসএমএস সেবা খাতে সরকার রাজস্ব হারাচ্ছে ২০০ কোটি

‘ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) শিল্পের চ্যলেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা। ছবি : কালবেলা
‘ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) শিল্পের চ্যলেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা। ছবি : কালবেলা

আন্তর্জাতিক এসএমএস সেবা মোবাইল অপারেটরদের দেওয়ায় প্রত্যাশিত বৈদেশিক মুদ্রা আয় বেহাত হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গেটওয়ে অপারেটরস ফোরাম (আইওএফ)। সংগঠনটি বলছে, এ বিষয়ে আইওএফকে কার্যকর করা হলে বিটিআরসির আয় বাড়বে ৮ গুণ। অন্যদিকে সরকারের আয় হবে ২০০ কোটি টাকা। কিন্তু বর্তমানে এই কাজটি বহুজাতিক মোবাইল কোম্পানির চুক্তির অধীনে অফসোর কোম্পানির মাধ্যমে করায় দেশ এই আয় থেকে বঞ্চিত হচ্ছে।

রোববার (২৫ মে) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) শিল্পের চ্যলেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়।

টিআরএনবির সভাপতি সমীর কুমার দের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইওএফ সভাপতি আসিফ সিরাজ রাব্বানী, সহসভাপতি আব্দুস সালাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. খুরশীদ আলম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল হান্নান, হাসিবুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে আইওএফ সভাপতি আসিফ সিরাজ রাব্বানী জানান, দেশের ৭টি আইওএস ৯০০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেয়। বিটিআরসির পূর্বে ২৩ কোম্পানির বকেয়ার এক হাজার ৮০০ কোটি টাকা পরিশোধের পর আইওএফ টপোলজি ব্যাংক গ্যারান্টি পদ্ধতি চালু করে। ২০১৫ সালে আইওএফ বাস্তবায়নের মাধ্যমে গত এপ্রিল পর্যন্ত সরকারি কোষাগারে ৫ হাজার ৬০৭ কোটি টাকা পরিশোধ করেছে। ২০০৮ সালে অবৈধ ভিওআইপি এবং মোবাইল অপারেটরদের মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি রোধে নতুন টপোলজিতে আইজিডব্লিউ ও আইসিএক্সের সংযোজন সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ ছিল বলে উল্লেখ করেন আইওএফ চিফ অপারেটিং অফিসার মুশফিক মঞ্জুর।

তিনি জানান, বর্তমানে মোবাইল অপারেটর থেকে বিটিআরসি মাসে সর্বোচ্চ এক লাখ ৫৬ হাজার ইউএসডি আয় করতে পারে। বিপরীতে আইজিডব্লিউর মাধ্যমে আন্তর্জাতিক ইনকামিং এটুপি এসএমএস পরিচালনা করা হলে ৪০ শতাংশ রেভিনিউ শেয়ার বাবদ বিটিআরসি পাবে ৯ লাখ ৬০ হাজার ইউএসডি। আইসিএক্স ও মোবাইল অপারেটর থেকে রেভিনিউ শেয়ার বাবদ আয় হবে আরও ২ লাখ ৪৫ হাজার ইউএসডি।

তিনি আরও বলেন, নতুন লাইসেন্সিং টপোলজিতে বিদেশি স্বার্থের পক্ষে জাতীয় স্বার্থকে বলি দেওয়া হচ্ছে। একই সঙ্গে ঝুঁকিতে পড়বে জাতীয় নিরাপত্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১০

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১১

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১২

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৩

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৪

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৫

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৬

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৭

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৯

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

২০
X