হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৮:৪৩ এএম
আপডেট : ২৫ মে ২০২৫, ০৯:২৪ এএম
অনলাইন সংস্করণ

গোপনে ভিডিও ধারণ, ছাত্রীকে হল থেকে বের করে দিলেন শিক্ষার্থীরা

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শেখ সায়েরা খাতুন ছাত্রী হলে লুকিয়ে রুমমেটদের ছবি নেওয়া, ভিডিও করাসহ নানা অভিযোগে এক ছাত্রীকে হল থেকে বের করে দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (২৪ মে) এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থী সমাজবিজ্ঞান বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, ওই শিক্ষার্থীর অত্যাচারে কোনো রুমমেট থাকতে পারত না। চুরি থেকে শুরু করে নানারকম অত্যাচারও করতেন রুমমেটদের। এর আগেও হল সুপারের কাছে তার নামে বিচার দেওয়া হয়েছিল, কিন্তু কোনো পদক্ষেপ না নিয়ে বরং হল কর্তৃপক্ষের পক্ষ থেকে রুমমেটদের মানিয়ে নিতে বলা হয়।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন থেকে তার সব রুমমেট তাকে সন্দেহ করত যে, সে মোবাইলফোন ব্যবহার ও ভিডিও কলের বাহানায় লুকিয়ে তাদের ছবি/ভিডিও ধারণ করে। সন্দেহের জেরে তার অনুপস্থিতে অভিযুক্তের রুমমেটরা তার ফোন চেক করলে হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ের গ্যালারিতে তাদের ছবি পায়। পরবর্তীতে মেয়েরা হল সুপারসহ প্রক্টরকে জানায়। হল প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে বের করে দেয় এবং তার ফোন জব্দ করে।

মাহফুজা মিথুন নামের এক ছাত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, দীর্ঘদিন থেকে তার সব রুমমেট তাকে সন্দেহ করত যে, ফোনে তাদের ছবি/ভিডিও নেন, ফোন সবসময় অন্যদের দিকেই তাক করা থাকত। কিন্তু বসে ফোন টিপলে তো এতটাও বোঝা যায় না। উনি রুমেই ভিডিও কলে কথা বলতেন, রুমমেটদের দিকে ক্যামেরা তাক করে দেখাতেন যা আমরা সন্দেহ করলেও সেভাবে বিশ্বাস করি নাই।

তিনি আরও লেখেন, কালরাতে সেই সন্দেহ এতটাই বাড়ে যে উনার বর্তমান রুমমেটরা উনি গোসলে গেলে ফোন চেক করেন, আল্লাহর রহমত ছিল যে উনার ফোনে লক ছিল না। হোয়াটসঅ্যাপে দেখে, প্রচুর অ্যাবিউজিং চ্যাটিং তারা খুঁজে পায়, সঙ্গে গ্যালারিতে তাদের ছবি যেগুলো তিনি তাদের অজান্তে তুলেছিলেন। আমরা হল সুপার ও প্রক্টর স্যারকে জানালে, স্যাররা আসেন, ওনাকে হল থেকে বের করে দেওয়া হয়েছে এবং ফোন জব্দ করা হয়েছে, যা প্রক্টর স্যারের কাছে গচ্ছিত আছে।

শেখ সায়েরা খাতুন হলের হল সুপার অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীর ছাত্রত্ব আগেই শেষ হয়েছে, সার্টিফিকেটও তিনি তুলে নিয়েছেন। আমাদের কাছে মিথ্যা বলে হলে অবস্থান করছিল এবং অনবরত মিথ্যা বলে যাচ্ছিল। আমরা তার বাবার সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, হলের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা সেখানে যাই। শিক্ষার্থীরা যে সকল অভিযোগ করেছে তার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। অধিক তদন্তের জন্য তার ফোন প্রশাসনের কাছে জব্দ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X