কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিন : ছালু

পিপলস যুব পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে দলটির নেতারা। ছবি : কালবেলা
পিপলস যুব পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে দলটির নেতারা। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু। এ সময় সংস্কারের জন্য আর কতদিন প্রয়োজন বলে সরকারের কাছে প্রশ্ন রাখেন তিনি।

শনিবার (৩১ মে) জাতীয় প্রেস ক্লাবে এনপিপির প্রধান অঙ্গ-সংগঠন ন্যাশনাল পিপলস যুব পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

এনপিপির চেয়ারম্যান বলেন, বর্তমানে দেশে একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্রান্তিকাল চলছে। প্রধান উপদেষ্টাকে বলতে চাই, জনগণ অনেক আশা ও প্রত্যাশা নিয়ে আপনার দিকে তাকিয়ে রয়েছে, দেশের জন্য আপনি নতুন কিছু করবেন। কিন্তু জনগণ এখন পর্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করার নতুন কিছু দেখতে পাচ্ছে না। জনগণের প্রত্যাশা, আপনি আপনার ক্যারিশম্যাটিক লিডারশিপ দিয়ে বৈষম্য দূর করবেন এবং মৌলিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করবেন।

ন্যাশনাল পিপলস্ যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমনের সভাপতিত্বে এবং ন্যাশনাল পিপলস্ স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি এমাদুল হক রানার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন-এনপিপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, মো. ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, মো. ইমরুল কায়েস, জাগপার সভাপতি এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু) প্রমুখ।

সম্মেলন শেষে ন্যাশনাল পিপলস্ যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমনকে সংগঠনের সভাপতি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

পারফিউম থেকে আইপ্যাড, সতীর্থদের দামি উপহার দিতে ভালোবাসেন রোনালদো, কেন জানেন?

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরার পরও লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

১০

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

১১

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

১২

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

১৩

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

১৪

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

১৫

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

১৬

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১৯

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

২০
X