কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আসলে আমরা মানুষ চিনতে ভুল করেছি : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পুরোনো ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পুরোনো ছবি

নির্বাচন নিয়ে জাপানে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আসলে আমরা মানুষ চিনতে ভুল করেছি। তাই হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনতেই হবে।

শনিবার (৩১ মে) সকাল পৌনে ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আলোকচিত্র ও হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জাসাস সভাপতি চিত্রনায়ক হেলাল খানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়। গণঅভ্যুত্থানে বিজয়ের সুফল নির্দিষ্ট কিছু মানুষ ভোগ করতে চাইলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

তিনি বলেন, জিয়াউর রহমান জনগণ, দেশ ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। তিনি যা করতেন না, তা বলতেন না। স্বাধীনতা-স্বার্বভৌমত্বের স্বার্থে সবসময় গণমানুষের পাশে ছিলেন। তিনি প্রচারমুখী ছিলেন না। প্রচারই তার পিছু নিতো।

দেশের সত্যিকার সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে জাসাসকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে জিয়াউর রহমানের হাতে লেখা চিঠি ও তার শাসনামলের বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১১

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১২

আ.লীগ নেতা কারাগারে

১৩

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৪

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৫

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৬

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৭

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৮

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৯

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

২০
X