কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৪:৫৬ এএম
অনলাইন সংস্করণ

নিবন্ধনের জন্য ইসিতে ‘কলম’ প্রতীকে জাগ্রত পার্টির আবেদন

আবেদনপত্র ইসির দায়িত্বরত কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা
আবেদনপত্র ইসির দায়িত্বরত কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার সামনে রেখে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত আহ্বানে সাড়া দিয়ে ‘কলম’ প্রতীকে নির্বাচন কমিশনে (ইসি) আবেদনপত্র জমা দিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি।

নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ন্যূনতম শর্ত পূরণ করে রোববার (১ জুন) আবেদনপত্র জমা দেন দলটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান। নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদনপত্রটি কমিশনের দায়িত্বশীল কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়।

এ সময় জাগ্রত পার্টির চেয়ারম্যানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রানী আক্তার, আনজুমান আরা শিল্পী, দলীয় মূখপাত্র ও দপ্তর সম্পাদক কাজী শামসুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মোজাককের বারী, জাবেদ ইকবাল ও সাইফুল ইসলামসহ আরও অনেকে।

রাতে বাংলাদেশ জাগ্রত পার্টির মুখপাত্র ও প্রেস অ্যান্ড মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক কাজী শামসুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, ফ্যাসিবাদের পতন ও জুলাই বিপ্লবের পটভূমিতে ২০২৪ সালের ২৮ নভেম্বর রাষ্ট্র পুনর্গঠনে 'পরিচ্ছন্ন ও তারুণ্যের বাংলাদেশ' প্রতিষ্ঠায় নতুন পথের মুখপাত্র হিসেবে 'বাংলাদেশ জাগ্রত পার্টি' জন্ম নেয়।

এরপর কমিশন নির্ধারিত জেলা, উপজেলা ও পৌর-মহানগরের ন্যূনতম কমিটি গঠন করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে বাংলাদেশ জাগ্রত পার্টি আগে রাষ্ট্র সংস্কার ও বিচার এবং এরপরই নির্বাচন অনুষ্ঠানের পক্ষের শক্তি হিসেবে নিবন্ধনের প্রত্যাশায় আবেদনপত্র জমা দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X