কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশকে এগিয়ে নিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই’

ঈদুল আজহা উপলক্ষে বরিশাল হকার্স ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে হকার্সদের মাঝে গোশত বিতরণ কর্মসূচি। ছবি : সংগৃহীত
ঈদুল আজহা উপলক্ষে বরিশাল হকার্স ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে হকার্সদের মাঝে গোশত বিতরণ কর্মসূচি। ছবি : সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, গত সাড়ে ৯ মাসেও দেশের সামগ্রিক স্থিতিশীলতা ফিরে আসেনি।

দেশকে স্থিতিশীল করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই। তাই সরকারকে বলব, অবিলম্বে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করে দেশকে নির্বাচনমুখী করুন।

সোমবার (৩ জুন) ঈদুল আজহা উপলক্ষে বরিশাল হকার্স ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে হকার্সদের মাঝে গোশত বিতরণ এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চরআইচা এআর খান মাধ্যমিক বিদ্যালয় মাঠে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন ও সাধারণ নেতাকর্মী আয়োজিত চারদিনব্যাপী কর্মসূচির শেষ দিনে তিনি এসব কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, বিগত দিনে যারাই শহীদ জিয়াকে মুছে দিতে চেয়েছে, তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। কারণ, শহীদ জিয়া তার কর্ম দিয়ে এ দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

তিনি একদিকে জীবনবাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, অপরদিকে পঁচাত্তরের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় এসে শেখ মুজিবের নিষিদ্ধ করা গণতান্ত্রিক রাজনীতি এবং গণমাধ্যমের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছিলেন।

বরিশাল সংবাদপত্র ইউনিয়নের সভাপতি মো. নেছার জোমাদ্দারের সভাপতিত্বে এবং হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগরের সভাপতি মাস্টার মিজানুর রহমান, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, নগর ছাত্রদলের সহসভাপতি ওবায়দুর ইসলাম উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক দাইয়ান ঈশতী, নগর স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস সাকিব প্রমুখ।

চরকাউয়া ইউনিয়নের চরআইচা ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সৈয়দ আতিকুর রহমান শাহতাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সহসভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের সাবেক আহ্বায়ক শালেহ আহমেদ সোহেল, সাবেক যুগ্ম আহ্বায়ক রাহাত তালুকদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X