কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ
মার্চ টু সচিবালয়  

মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সঙ্গে জুলাই ঐক্যের বৈঠক

মার্চ টু সচিবালয়ে জুলাই ঐক্যের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
মার্চ টু সচিবালয়ে জুলাই ঐক্যের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের সঙ্গে বৈঠক করে নতুন করে আলটিমেটাম দিয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠনগুলোর ঐক্যবদ্ধ প্লাটফর্ম জুলাই ঐক্য।

মঙ্গলবার (০৩ জুন) বেলা পৌনে ১২টার দিকে শাহবাগ থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করে জুলাই ঐক্যের সংগঠকরা।

দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের সামনে গেলে পুলিশের বাধার সম্মুখীন হয় মার্চ টু সচিবালয়ের মিছিল। এ সময় পুলিশের বাধা অতিক্রম করে শিক্ষা ভবনের সামনে গেলে ফের বাধার মুখে পরে জুলাই ঐক্য। এ সময় ছাত্রজনতাকে নিয়ে সচিবালয়ের রাস্তার মুখে অবস্থান নেয় জুলাই ঐক্য।

দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সচিবালয়ে প্রবেশ করে জুলাই ঐক্যের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। যেখানে ছিলেন মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এবি জুবায়ের, প্লাবন তারিক, ইসরাফিল ফরাজী ও বোরহান মাহমুদ।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তারা। বৈঠকে সচিব বলেন, ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০ জন সচিবকে বদলি করা হয়েছে। বাকিদের বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি। সচিবদের অপসারণের বিষয়টি দেখেন জনপ্রশাসন বিষয়ক কমিটি। যেখানে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমও রয়েছেন।

সাতক্ষীরা জেলায় ২০১৩-১৪ সাল পর্যন্ত বাসাবাড়ি ও স্থাপনায় বুলডোজার চালানো সাবেক ডিসি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব নাজমুল আহসানের বিষয়টি নিয়ে জুলাই ঐক্যের প্রতিনিধিগণ মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে দৃষ্ট আকর্ষণ করেন। তিনি বলেন, জনপ্রশাসন বিষয়ক কমিটির সঙ্গে বৈঠক করে তাদের বিষয়টি অবহিত করার জন্য। তাহলে আশা করা যায় এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের সঙ্গে বৈঠকের শেষ পর্যায়ে আগামী ১৯ জুন পর্যন্ত আল্টিমেটাম দিয়ে জুলাই ঐক্যের প্রতিনিধিরা তার নিকট সচিব নাজমুল আহসানসহ ৪৪ স্বৈরাচারের দোসর সচিবের তথ্য তুলে দেওয়া হয়। আগামী ১৯ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X