কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গুম এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের কাছে তারেক রহমানের ঈদ শুভেচ্ছা

তারেক রহমানের পক্ষ থেকে গুম এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
তারেক রহমানের পক্ষ থেকে গুম এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

ঈদুল আজহার দিনে রাজধানীর নয়াপল্টনে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ রিকশাচালক কামালের বাসায় গিয়ে পরিবারের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাক্ষাৎ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় শহীদ কামালের স্ত্রীকে আর্থিক সহযোগিতাও প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে চান্স পাওয়া ১৯ জুলাই, ২০২৪-এ স্বৈরাচারের পুলিশের গুলিতে শহীদ, মেধাবী শিক্ষার্থী সৈকতের মোহাম্মদপুরের বাসায়ও তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেন রুহুল কবির রিজভী।

সর্বশেষ রাজধানীর নাখালপাড়ায় ২০১৩ সালের ৪ ডিসেম্বর গুম হওয়া স্বেচ্ছাসেবক দলের নেতা কাওসারের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিএনপির রুহুল কবির রিজভী। গুম হওয়া কাওসারের স্ত্রীর কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় মানবেতর জীবনযাপন করা এই ক্ষুদ্র ঘরটিতে। বিএনপি নেতা রিজভীর সম্মুখেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের পরিবারের ঘরভাড়ার দায়িত্ব গ্রহণ করেন সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা ডা. সালাহউদ্দিন মোল্লা।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা মো. রফিকুল ইসলাম, প্রকৌশলী ইকবালুর রহমান রোকন, ড্যাব নেতা ডা. শরীফুল ইসলাম, ড. লোহানী তাজুল ইসলাম ও ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১০

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১১

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১২

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৩

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৪

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৫

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৬

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৭

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৮

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৯

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

২০
X