কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের সাবেক এমপি সোলায়মান হক মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। ছবি : সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবং চুয়াডাঙ্গা-১ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) মো. বেলাল হোসেন।

এ ছাড়া রাত ৮টার দিকে জেলা শহরের একাধিক ব্যক্তির ফেসবুকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

৭৯ বছর বসয়ী বীর মুক্তিযোদ্ধা ছেলুন জোয়ার্দ্দার স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তিনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ছেলুন জোয়ার্দ্দার কয়েক দিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। হাসপাতালে ভর্তি হয়ে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

পরিবার সূত্র জানায়, আজ রাতেই মরদেহ চুয়াডাঙ্গায় নেওয়া হবে। শনিবার (১৪ জুন) চুয়াডাঙ্গা ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিতে তার জানাজা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। তবে জানাজা ও দাফনের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে পরিবার।

সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ১৯৯১ সালের পঞ্চম, ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনে থেকে অংশ নিয়ে পরাজিত হন। পরে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনেও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি হন। ২০১৪ নির্বাচনের পর তিনি মহান জাতীয় সংসদের হুইপ মনোনীত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১০

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১১

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১২

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৩

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৪

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৫

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৬

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৭

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৮

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৯

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

২০
X