কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৮:৩৬ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে লালন করতে হবে : সড়ক সচিব 

বিআরটিসি আয়োজিত জাতির পিতার ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন সড়ক সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। ছবি : কালবেলা
বিআরটিসি আয়োজিত জাতির পিতার ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন সড়ক সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। ছবি : কালবেলা

সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে লালন করতে হবে, এ কথা উল্লেখ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, বাংলার মানুষের মুক্তিই ছিল বঙ্গবন্ধুর জীবনের মূল লক্ষ্য ও আদর্শ। বঙ্গবন্ধুর আদর্শ ধারণের মধ্য দিয়ে তিনি বাঙালি জাতির মাঝে চিরকাল বেঁচে থাকবেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসি আয়োজিত প্রতিষ্ঠানের তেজগাঁও ট্রেনিং ইনস্টিটিউট চত্বরে জাতির পিতার ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাপতির বক্তব্যে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, আমি জাতির পিতার আদর্শে বিশ্বাসী। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের না তিনি সারা বিশ্বের নেতা। তিনি সবসময় মানুষকে নিয়ে ভেবেছেন এবং জীবন দিয়ে মানুষকে ভালোবেসেছেন। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে সোনার বাংলা গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব মনীন্দ্র কিশোর মজুমদার। বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর একান্ত সচিব গৌতম চন্দ্র পাল, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিআরটিসির পরিচালক (প্রশাসন) এস এম কামরুজ্জামান। এ ছাড়াও বক্তব্য রাখেন, বিআরটিসির ম্যানেজার অপারেশন মো. জামশেদ আলী, শুকদেব ঢালী ডিজিএম (অপারেশন), জিএম (প্রশিক্ষণ ও আইসিডব্লিউএস) ফাতেমা বেগম, শ্রমিক নেতা মো. তোফাজ্জল হোসেন, আজম খান, আব্দুল কাদের জিলানী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X