কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৩:৪৩ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বুধবার (১৮ জুন) রাত ১১টা ৩৫ মিনিটে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা হয়ে রাত ১২টা ১০ মিনিটের দিকে বাসায় পৌঁছান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ম্যাডামের কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাসায় উনাকে চিকিৎসা প্রদানে বোর্ড সিদ্ধান্ত নেওয়ায় ফিরোজায় ফিরেছেন। বোর্ড আশা করছে যে, বাসায় চিকিৎসাসেবায় উনার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে।

এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ফিরোজা থেকে রওনা হয়ে রাত পৌনে ৮টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি।

লন্ডন থেকে চিকিৎসা নিয়ে আসার পর এই প্রথম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হলো। চিকিৎসকরা জানিয়েছেন, বেগম জিয়ার স্বাস্থ্যের প্যারামিটারগুলো ঠিক আছে কি না, সেগুলো পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গেছে।

হাসপাতালে নেওয়ার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

তবে খালেদা জিয়ার গাড়িবহরে প্রটোকল দেওয়ার সময় মোনায়েম মুন্না হাঁটতে গিয়ে হঠাৎ পা মচকে পড়ে গিয়ে আহত হন। ঘটনার পরপরই নেতাকর্মীরা মোনায়েম মুন্নাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

খালেদা জিয়া সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত বছরের ১২ সেপ্টেম্বর। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরেন ওই বছরের ১৮ সেপ্টেম্বর।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডন যান লিভার সিরোসিস, কিডনি, হার্টসহ নানা জটিলতায় আক্রান্ত খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে কিংস্টনে বড় ছেলে তারেক রহমানের বাসায় যান বেগম জিয়া। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, বয়স বিবেচনায় খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্তে আসা যায়নি। তিন মাস পর গত ৬ মে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়া।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X