কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের সঙ্গে জার্মান বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জার্মানির ঢাকাস্থ দূতাবাসের বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোস্টা। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জার্মানির ঢাকাস্থ দূতাবাসের বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোস্টা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জার্মানির ঢাকাস্থ দূতাবাসের বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোস্টা।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় ডা. শফিকুর রহমান, দেশে অর্থবহ গণতন্ত্র, দুর্নীতিমুক্ত সমাজ ও প্রশাসন গঠন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমস্যার সমাধান, শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করার কথা উল্লেখ করেন। তিনি জার্মানি এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সমৃদ্ধ ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশে অর্থবহ গণতন্ত্র, স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি, জলবায়ু উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মানুষ হত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্রের জন্য প্রয়োজন অ্যাকোমোডেটিং মানসিকতা।

বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সদ্য কারামুক্ত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১০

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১১

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১২

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৩

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৪

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৫

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৬

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৭

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৯

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

২০
X