কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ

বৃক্ষরোপণকালে ডা. মো. রফিকুল ইসলামসহ ঢামেকের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
বৃক্ষরোপণকালে ডা. মো. রফিকুল ইসলামসহ ঢামেকের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ব্যাচ কে-৪৩)-এর কৃতী শিক্ষার্থী, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া এদিন বাদ আসর কলেজ হাসপাতালের কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৯ মে) ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, ডা. জুবাইদা রহমান আপা এই মেডিকেল কলেজের কে-৪৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এই কলেজ, আলিম হল সবকিছুই তার পদচারণার স্মৃতিবহ। তুখোড় মেধাবী এই চিকিৎসক বিসিএস (স্বাস্থ্য)-এ প্রথম স্থান অর্জন করে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন, কিন্তু ফ্যাসিবাদী সরকার তাকে সে চাকরিতে থাকতে দেয়নি। তবুও তার একাডেমিক উৎকর্ষ থেমে থাকেনি। তিনি ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে হৃদরোগ বিষয়ে উচ্চতর ডিগ্রি এমএসসি অর্জন করেন, সর্বোচ্চ নম্বর ও স্বর্ণপদকসহ। ৫ আগস্টের পর, ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে তাঁর চাকরি পুনর্বহালের একটি প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশাবাদী, তিনি ভবিষ্যতে আবার বাংলাদেশের মানুষের জন্য তাঁর মেধা ও দক্ষতা দিয়ে চিকিৎসাসেবায় অবদান রাখবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় পরিবেশবান্ধব কর্মকাণ্ডে বিশ্বাসী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে। আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেবল গাছ উপহার দিয়ে কীভাবে সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের নতুন মাইলফলক স্থাপন করেছিলেন। আজও সেই নিম গাছ সৌদি আরবে ‘জিয়া ট্রি’ নামে পরিচিত। তারই ধারাবাহিকতায় জিয়া পরিবারের একজন সদস্যের জন্মদিনে, তার প্রিয় এই ক্যাম্পাসে নিমসহ বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে।

এসময় ঢাকা মেডিকেল কলেজ, ছাত্রী হোস্টেল, মিলন অডিটোরিয়াম ও হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ, অর্থোপেডিক্স বিভাগের প্রধান ডা. সৈয়দ জাকির হোসেন, নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র ব, প্ল্যাস্টিক সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. ফোয়ারা তাসনীম পামী, বিএমডিসির কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান খসরু, সহযোগী অধ্যাপক জাকারিয়া আজিজ, কিডনি রোগের বিশেষজ্ঞ ডা মেজবাহ উদ্দিন নোমান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. মাহমুদুর রহমান নোমান, গাইনি অনকোলজিস্ট ডা. মির্জা আসাদুজ্জামান রতন, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ সকলস্তরের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ

যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ রামিসা হত্যার আসামি স্বপ্না

১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

১০

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

১১

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

১২

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

১৩

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১৪

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১৫

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৭

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৮

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৯

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

২০
X