কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৩:৫১ এএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ডা. জুবাইদার জন্মদিন উপলক্ষে বিএনপি নেতা সাজুর বৃক্ষরোপণ

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুসহ নেতাকর্মীরা।। ছবি : কালবেলা
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুসহ নেতাকর্মীরা।। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু।

বৃহস্পতিবার (১৯ জুন) দারুস সালাম থানা এলাকার হযরত শাহ্‌আলী বোগদাদি (রহ.) কামিল (এম.এ) মাদ্রাসা প্রাঙ্গণে নিমগাছের চারা রোপণ করেন তিনি।

এর আগে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মাদ্রাসার অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, ড্রেনেজ লাইন ও মসজিদের ওজুখানা সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন এস এ সিদ্দিক সাজু।

এরপর তিনি দক্ষিণ বিশিল নাগরিক সংগঠন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। করোনাকালীন মানবিক অবদানের জন্য সংগঠনের পক্ষ থেকে বিএনপি নেতা সাজুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট প্রদান করেন সংগঠনের সভাপতি খান মুহাম্মদ জাকারিয়া ও সাধারণ সম্পাদক মুন্সি জাকির হোসেন মনির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এ সিদ্দিক সাজু বলেন, এলাকার জনগণের সুখ-দুঃখে আমি ও আমার পরিবার সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। আমার বাবা মরহুম এস এ খালেক বৃহত্তর মিরপুরের পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার দরজা যেমন সবসময় জনগণের জন্য খোলা ছিল, আমার বাড়ির দরজাও আপনাদের জন্য সবসময় উন্মুক্ত থাকবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এলাকার যে কোনো সমস্যা আমরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সমাধান করব।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১০

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১১

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১২

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৩

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৪

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৫

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৬

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৮

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১৯

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

২০
X