কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনকে শোকজ

হারুনুর রশিদ হারুন। ছবি : সংগৃহীত
হারুনুর রশিদ হারুন। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক এবং সাবেক কমিশনার হারুনুর রশিদ হারুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।

গত বুধবার (২৫ জুন) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গত ১৭ জুন ৬/৩ নয়াপল্টন নিবাসী জহিরুল ইসলাম রুমি একটি পত্রে আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ দায়ের করে একটি অভিযোগপত্র দিয়েছেন।

অভিযোগগুলো (১) অভিযোগকারীর বাড়ি পুনরায় দখলের চেষ্টা, (২) প্রাণনাশের হুমকি, (৩) অভিযোগকারী ও তার স্ত্রীর নামে বনানী ও যাত্রাবাড়ী থানায় মিথ্যা, হয়রানিমূলক হত্যা ও চাঁদাবাজির মামলা দায়ের করতে অন্যকে প্ররোচিত করা, (৪) আপনি এবং আপনার ভাবী কর্তৃক ভুয়া আইনজীবী, ভুয়া সাংবাদিক দিয়ে বাড়ি দখলের চেষ্টা এবং অনলাইন ও নিউজ মিডিয়াতে মিথ্যা তথ্য প্রচার ইত্যাদি।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ইতিপূর্বে (৫ আগস্ট পরবর্তী সময়ে) একবার ওই ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে মহানগর শীর্ষ নেতা কর্তৃক আপনাকে মৌখিকভাবে সতর্ক করার পরেও বিষয়টি অব্যাহত রয়েছে।

চিঠিতে বলা হয়, অভিযোগের প্রেক্ষিতে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে পত্র প্রাপ্তির ৪ (চার) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে মহানগর কার্যালয়ে জবাব দেওয়ার জন্য বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশক্রমে আপনাকে অনুরোধ জানানো হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X