কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৬:২৪ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াত-এন‌সি‌পি-হিন্দু মহাজোটের নেতারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সংস্কার, বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লে‌য়িং ফিল্ডের দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এন‌সি‌পি), গণঅধিকার প‌রিষদ, এবি পা‌র্টিসহ বি‌ভিন্ন দ‌লের নেতারা যোগ দিয়েছেন। চরমোনাই পীরসাহেবের এই সমাবেশে যোগ দিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের সংগঠ‌নের নেতারাও।

শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধিদল মহাসমাবেশে যোগ দেন। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিমসহ জামায়াতের পাঁচজন কেন্দ্রীয় নেতা উপস্থিত হয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আকতার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মহাসমাবেশে যোগ দিয়েছেন। যেখানে রয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার‌জিস আলম।

গণঅধিকার সভাপ‌তি নূরুল হক নূর রয়েছেন। আরও উপস্থিত রয়েছেন নেজামে ইসলাম পা‌র্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, খেলাফত মজলিসের মহাস‌চিব আহমাদ আবদুল কাদের মহাসচিব, ইসলামী ঐক্যজোট মহাস‌চিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, বাংলাদেশ খেলাফত মহাস‌চিব জালাল উদ্দীন, খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানি প্রমুখ।

মহাসমাবেশে যোগ দিয়েছেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বোধিজ্ঞান ভাবনাকেন্দ্রের সভাপ‌তি দয়াল কুমার বড়ুয়া, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপ‌তি নির্মল রোজারিও।

এসব দলের নেতাকর্মীদের ঢলে দুপুর দুইটায় শুরু হয় লাখো মানুষের এ সমাবেশ। বিএনপিকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি, কারণ দলটি সংখ্যানুপা‌তিক নির্বাচন বিরোধী।

শনিবার (২৮ জুন) সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। আর দুপুর ২টায় সমাবেশের মূলপর্ব শুরু হয়েছে। এ সময় ‘নারায়ে তাকবির আল্লাহ আকবার’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা সোহরাওয়ার্দী উদ্যান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X