সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সাধারণ কর্মী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই : নজরুল ইসলাম আজাদ

সাধারণ কর্মী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই : নজরুল ইসলাম আজাদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আপনাদের ভালোবাসা আমার শক্তি। জনগণই আমার ভরসা। আমি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবসময় আপনাদের সঙ্গে নিয়েই মাঠে থাকব। কারণ আমি কোনো নেতা নই। একজন সাধারণ কর্মী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।

তিনি বলেন, আমি দলের প্রতিটি নেতাকর্মীকে নিয়ে কাজ করব। যোগ্যদের মূল্যায়ন করবে দল। তাই আবারও সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলছি— আসুন সব বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে থেকে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করি।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ঐতিহাসিক শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের এক বিশাল শোডাউন ও নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুপুর থেকেই নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে জড়ো হয়। শেষ পর্যন্ত নির্বাচনী মহাসমাবেশটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়। বিশাল শোডাউন পূর্ব নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

নির্বাচনী সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সহসভাপতি মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, বিএনপি নেতা খোরশেদ হাসান, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ ডালিম প্রমুখ।

পরে উপজেলা সদরে একটি বিশাল ধানের শীষের মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X